Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম এ ফয়সাল, তালা, সাতক্ষীরা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা, সাতক্ষীরা প্রতিনিধি

‘আলোকিত মানুষ চাই’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানজুড়ে আবৃত্তি, খবরের কাগজের ধাঁধাঁ এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দক্ষতা প্রদর্শন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সম্পাদক গাজী জাহিদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম।

এছাড়া অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, শিক্ষক প্রভাষ কুমার সাহা, নন্দকিশোর মন্ডল, তন্ময় অধিকারী, ইবাদুল গাজী, বাপ্পা কুমার সেন, মুসলিমা খাতুন এবং আঃ সালাম গণ-গ্রন্থাগারের মোঃ আফজাল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।