Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ ফয়সাল, তালা, সাতক্ষীরা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা, সাতক্ষীরা প্রতিনিধি

তালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তালা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুব্রত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক, পঃপঃ কর্মকর্তা কামাল হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রভাষক কুমার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম কুমার, তালা মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর, মাওঃ শাহজাহান এবং তালা থানার এসআই সাখাওয়াত হোসেনসহ অন্যান্যরা।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য তালা উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। এতে শিশুদের সুরক্ষায় টিকাদানের গুরুত্ব এবং সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।