Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সা’পের কামড়ে মাদরাসা ছাত্রীর মৃ/ত্যু

স্টাফ রিপোর্টার নড়াইল
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ডিগ্রিরচর গ্রামে সাপের কামড়ে সানজিদা খানম (১১) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪সেপ্টেম্বর) ভোররাতে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সানজিদা খানম করফা গ্রামের রোমান ভুঁইয়ার মেয়ে। সে তার মামা বাড়ি ডিগ্রিরচর গ্রামের একটি মাদরাসার ছাত্রী।

পরিবার সূত্রে জানা গেছে,সানজিদা খানম মঙ্গলবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে। রাত ১ টার দিকে তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। বুধবার ভোর রাত ৪ টার দিকে নড়াইল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আসিফ আকবার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।