Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ওজনে কা’রচুপি,মোবাইল কোর্টে ব্যবসায়ীকে জ’রিমানা

মনিরামপুর(যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর(যশোর) প্রতিনিধি

ওজনে কারচুপির দায়ে যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা বাজারের এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই ব্যবসায়ীকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

​জানা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), যশোর আঞ্চলিক অফিসের পরিদর্শক মো. রাকিব ইসলামের অভিযোগের ভিত্তিতে রোহিতা বাজারের কোদলাপাড়া মোড়ে অবস্থিত ভূঁইয়া ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ভূঁইয়া ট্রেডার্সের মালিক মো. আব্দুল কাদেরকে (৫০) জ্বালানি তেল বিক্রয়ের সময় ওজনে কম দিতে দেখা যায়।

​এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী তাকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় মনিরামপুর থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।