Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ব্যবসায়ীর গুদামে সরকারি সাড়ে চার টন চাল

সিরাজগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে ১২৫ বস্তায় সাড়ে চার টন সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধায় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকার মমিন মিয়ার চাতাল সংলগ্ন গুদামঘর থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, “ গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর পশ্চিমপাড়াতে মো. আব্দুল মোমিন তালুকদারের চাতালের গোডাউনে গেলে সরকারি চাল মজুদকৃত অবস্থায় পাওয়া যায়।”

অভিযানকালে গোডাউনে সরকারি লোগোযুক্ত ১০ বস্তা এবং ১১৫ টি প্লাস্টিকের বস্তায় চালগুলো পাওয়া যায়। এছাড়া সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তা পাওয়া যায়। খালি বস্তাগুলোর চাল এসব প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে মর্মে ওসি, এলএসডি সনাক্ত করেন।
অভিযান চলাকালে গুদাম মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি।

কাজিপুর গুদাম কর্মকর্তা অলিউর রহমান জানান, “মালামালসহ দুইটি গোডাউন সিলগালা করে সোনামুখি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলাম খানের জিম্মায় প্রদান করা হয়েছে।এই ঘটনায় গুদাম মালিক আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।