Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দু’র্নীতিবিরোধী শপথ নিলো লোহাগড়ায় দুই শতাধিক শিক্ষার্থী

ন্টাফ রিপোর্টার নড়াইল
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ন্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার এমকে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও অনুষ্ঠানের সভাপতি সৈয়দ জিহাদ আলী। স্বাগত বক্তব্য দেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহা।

অন্যদের মধ্যে বক্তব্য দেন-বিদ্যালয়ের সভাপতি সাইফুল্লাহ মামুন,লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত, উপজেলা সমাজসেবা অফিসার শামীম রেজাসহ অনেকে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।