Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুল্যায় মেধাবী শিক্ষার্থীদের সনদপত্র ও বৃত্তি প্রদান

জি.এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জি.এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

“শিক্ষা মানুষের জীবনের আলো, আর মেধা সেই আলোর প্রধান ভিত্তি”—এই বিশ্বাসকে ধারণ করে গ্রামীণ শিক্ষার্থীদের মেধাকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে কুল্যা মেধা বৃত্তি সংস্থা। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা বাগান-বাড়ি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল গফুরের সহধর্মিণী রাবেয়া গফুর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গ্রামের প্রতিটি কোণায় লুকিয়ে থাকা প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করে উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। তাদের স্বপ্ন পূরণ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে কুল্যা মেধা বৃত্তি সংস্থার কার্যক্রম চলমান থাকবে।”

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা জোগাবে এবং গ্রামীণ শিক্ষার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা ও পাঠে মনোযোগী হওয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্যও প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।