Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের শ্রীডোবা এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মহিলার আনুমানিক বয়স ৬০ বছর।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশ সংলগ্ন কুদ্দুছ মিয়ার বাড়ির পাশের কাঁচা রাস্তার ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, অজ্ঞাতনামা ওই নারীর মৃত্যুর বিষয়টি জেলা পিবিআই ও সিআইডি টিমকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেন এবং মরদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।