মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাজমুস সাদাতের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নেহালপুরের পাঁচাকড়ি নয়াবাজার ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলহাজ্জ্ব শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্জ্ব মোহাম্মদ মুসা ও বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. বজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ রফিকুল বারী, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিকুল বারী শফি।
এছাড়া নেহালপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান শওকত আলী, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, দূর্বাডাঙ্গা ইউনিয়নের সভাপতি মো. আলতাফ হোসেন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জামায়াতে ইসলামির নেহালপুর ইউনিয়ন সভাপতি মাওলানা তালহা ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, আইয়ুব হোসেন ও মিজানুর রহমান, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পায়রা ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান। দোয়া মাহফিলে মরহুম নাজমুস সাদাতের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

