নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট)
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটের কচুয়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ নকিব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল আরমান ও সদস্য সচিব শামীম হাসান রাবু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন লাহু, জেলা কমিটির সদস্য নাহিদ সরদার, ওবায়দুল হোসেন তিমির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ খানসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

