Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে জাতীয় গ্রীষ্মকালীন ফুটবলের ফাইনালে রতনপুর ও কুশুলিয়া স্কুল

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি


সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মাঠে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতার সেমিফাইনাল দুটি খেলা বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়।

প্রথম সেমিফাইনালে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ১-০ গোলে নলতা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
দ্বিতীয় সেমিফাইনালে উত্তর শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে।

খেলাগুলোর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, উপজেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম এবং ফুটবল পরিচালনা কমিটির আহ্বায়ক এটিএম শরিফুল আজাদ।

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন রেফারি সমিতির সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির সদস্য সৈয়দ মমিনুর রহমান, পলাশ সেন, মুজাহিদ লিটন ও অচিন্ত্য কুমার প্রমুখ।

সেমিফাইনাল ম্যাচ দুটি পরিচালনা করেন রেফারি আব্দুর রাশেদ, তাপস সরকার এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন মিজানুর রহমান, শহিদুল ইসলাম ও সাকিব।

আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় একই মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা, যেখানে মুখোমুখি হবে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ এবং উত্তর শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।