Nabadhara
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় প্রকাশে যুবকে গু/লি, অ/স্ত্র ফেলে পলায়ন

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনায় জেলা রেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ্যে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম অনিক, তিনি নগরীর কালীবাড়ি এলাকার বাসিন্দা ও মন্টু দাশের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে রেজিস্ট্রি অফিসের সামনে দুই যুবকের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে একজন কোমর থেকে পিস্তল বের করে অনিককে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে অনিক রাস্তায় লুটিয়ে পড়েন। তখন আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী যুবক তার হাতে থাকা অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে খুলনা থানার ওসি শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে।

ওসি শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে আমরা জেনেছি, এটি পূর্বশত্রুতার জের ধরে ঘটেছে। হামলাকারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।”

আহত অনিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।