Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ঔষধ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর বাজারের তিনটি ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম। অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে সেবা ঔষধালয়কে ৭ হাজার, ডটার্স ফার্মেসীকে ৮ হাজার এবং পপুলার ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম বলেন, “মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা আইনত অপরাধ। তাই তাদের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।