Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় টাকা চুরি নিয়ে বিরোধে হামলা, আহত ১

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের শার্শা উপজেলার কাশিপুর বেলতার মোড়ে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিদুল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর গ্রামের মৃত মসলেম বিশ্বাসের ছেলে মহিদুল বিশ্বাসের সঙ্গে প্রতিপক্ষের কথাকাটাকাটি থেকে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় বকুল (৩৭), টিটন (৩০), ন্যাদা (৩২) ও আরও কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। প্রথমে তারা হকিস্টিক ও লাঠি দিয়ে মারধর করে এবং এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। এতে মহিদুল গুরুতর জখম হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত মহিদুল আশঙ্কামুক্ত।

 

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।