Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় সাংবাদিক মনি’র মুক্তি দাবি, ওসিকে অপসারণের হুঁশিয়ারি

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল (যশোর)
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল (যশোর)

যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় আটক দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রেসক্লাবের শতাধিক সাংবাদিক অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।

বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন নির্ভীক ও সৎভাবে সাংবাদিকতা করে আসছেন। অন্যায়ের বিরুদ্ধে তার লেখনী সবসময় সোচ্চার। তাকে হয়রানি করার উদ্দেশ্যে একটি সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম কোনো প্রকার তদন্ত ছাড়াই মনিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছেন। বক্তারা ওসির দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে অপসারণ দাবি করেন।

মানববন্ধনে আরও বলা হয়, একটি সাজানো ঘটনাকে কেন্দ্র করে স্কুলছাত্রের পরিবারকে ব্যবহার করে মনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অন্যায় ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতায় বড় হুমকি। দ্রুত মামলা প্রত্যাহার ও মনির মুক্তি দাবি জানান বক্তারা।

শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, বাগআঁচড়া প্রেসক্লাব, ঝিকরগাছা প্রেসক্লাব, বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শায় এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনির বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত ছাড়াই পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়, যা স্থানীয় সাংবাদিক সমাজের তীব্র প্রতিবাদের কারণ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।