মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শাদরীয় দুর্গাপূজা উপলক্ষে মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার পোড়াডাংগা নিত্যর মোড় নামক স্থানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু প্রধান অতিথি হিসেবে এই বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, মশিয়াহাটী কলেজের অবঃ অধ্যক্ষ মনিশান্ত মন্ডল, অব: শিক্ষক আশুতোষ বৈরাগী, মুক্তিযোদ্ধা নারায়ণ বৈরাগী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল মজিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা যুবদল নেতা মোতাহারুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের একাংশের নেতৃবৃন্দ।

