রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রবীন্দ্রনাথ দেবনাথ (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ৯টার দিকে জামালপুর রেলওয়ে ফুটবল মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্রনাথ দেবনাথ জামালপুরের ডাঙ্গাহাটির অমূল্য দেবনাথের ছেলে।
নিহতের ছেলে রতন দেবনাথ জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন তার বাবা। ট্রেন আসার সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি দ্রুত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানা (জিআরপি)-এর ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিস্তারিত তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

