Nabadhara
ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

“কোন রাজনৈতিক দল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে না” — এস এম জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, “শত নির্যাতনের পরও আমি আমার আদর্শ থেকে বিচ্যুতি হইনি। আমার বিশ্বাস ছিল, কোনো রাজনৈতিক দল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে না।”

সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের মধুরবাজার সাতকান্দি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “৫ আগস্ট ২০২৪-এ বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। খুন, দুর্নীতি ও অপশাসনের দায়ে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই নিষেধাজ্ঞা জারি করে। যদিও জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই এই নিষেধের পক্ষে ছিল না।”

আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার পর গোপালগঞ্জবাসীর অবস্থা প্রসঙ্গে এস এম জিলানী বলেন, “আওয়ামী লীগ আজ ক্ষমতায় নেই, তাদের রাজনীতি নিষিদ্ধ। কিন্তু তাই বলে কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার মানুষ কি রাষ্ট্রের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকবে? গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন জনপদ নয়। ৫ আগস্টের পর এ অঞ্চলের মানুষ যেখানে যেখানে সমস্যায় পড়েছে, আমরা বিএনপির পক্ষ থেকে পাশে থাকার চেষ্টা করেছি।”

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ধানের শীষ বিএনপির প্রতীক। আপনারা এই প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করলে, আপনাদের সব ধরনের সমস্যা সমাধানে আমরা কাজ করব।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মধুরবাজার সাতকান্দি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি মধুসূদন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন—কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান ঠান্ডা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।