Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ড.ইউনুস বিশ্ব মঞ্চে আগামি ফ্রেরুয়ারিতে নির্বাচন প্রতিশ্রুতি দিয়েছেন–জহির উদ্দিন স্বপন

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ অনেক বিলম্বে হলেও সরকার বুঝতে পেরেছে যে, নির্বাচন ছাড়া তাদের আর কোন কাজ নেই। সোজা নির্বাচনের দায়িত্ব মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ড. ইউনুস বিশ্ব মঞ্চে আগামি ফ্রেরুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন।

কিন্তু নির্বাচনকে ভূন্ডল করার জন্য কেউ কেউ ধর্ম প্রতিষ্ঠানকে ব্যবহার করতে চায়। দেশে যত নৈরাজ্য সামাজিক সংকট, সম্প্রদায়িক দাঙ্গা থাকবে, তত বেশী নিরহ মানুষকে ব্যবহার করার সুযোগ তৈরি হবে। আমরা চাই জনগনের ভোটে নির্বাচিত একটি সরকার তার নেতৃত্বে পরিচালিত হবে একটি গনতান্দ্রিক ব্যবস্থা।

বরিশালের গৌরনদীতে শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন কালে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

উপজেলার টরকী বন্দর শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে সোমবার রাতে পূজা উদ্যাপন কমিটির সভাপতি ননী গোপাল রায়ের সভাপতিত্বে মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক ও উপজেলা পুজা উদ্যাপন কমিটির নেতা সুদাম পালের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, উপজেলা পূজা উদযাপন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি নির্মল হালদার, সাধারন সম্পাদক মানিক আচার্য, শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক সমীর সরকার, সহ-সভাপতি বিমল কুন্ড সহ অন্যান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।