Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে আকন কুদ্দুসুর রহমানের সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমী উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বে আকন কুদ্দুসুর রহমান।

সোমবার রাতে গৌরনদী উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন শেষে টরকী রাধা গোবিন্দ মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল রায় সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি বলেন, ‘বাংলাদেশের মাটি বিভাজন চেনে না’ উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান বলেছেন, ‘এ মাটিতে সবার রক্ত, সবার অশ্রু মিশে আছে। পূজার আনন্দ কিংবা ঈদের খুশি, কোনো একক সম্প্রদায়ের নয় বরং সবই বাঙালির যৌথ সম্পদ।

সম্প্রীতি আমাদের শুধু ঐতিহ্য নয় বরং এটি আমাদের অস্তিত্ব। যারা ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায় তারা জাতির শত্রু। বাংলাদেশে কোনো মানুষ সংখ্যালঘু নয় এ দেশ প্রতিটি নাগরিকের সমান অধিকার।’ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির, এসএম মনজুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী সরোয়ার, গৌরনদী উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বেবি, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীর সরকার, বিমল কুন্ডু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বদিউজ্জামান চঞ্চল মাঝি, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান মিটু তালুকদার, এমএ গফুর, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজ মোল্লা, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হোসেন রিয়াজ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।