Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ছয় দফার দাবি নিয়ে ১ অক্টোবর হতে কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে তারা তাদের সকল কার্যক্রম বন্ধের এ ঘোষনা দেয়।

এতে করে শিশু ও গর্ভবতী সহ অন্যান্যদের নিয়মিত টিকাদান এবং আসন্ন টাইফয়েড টিকাদান কার্যক্রম মুখ থুবরে পড়ার আশংকা দেখা দিয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সংগঠনের পক্ষ হতে এ সংক্রান্ত একটি স্মারকলিপি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসানের নিকট প্রদান করা হয়।

এ সময় রাজবাড়ী জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সংগঠনের গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি হাফিজা সুলতানা, সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক করা, বেতন স্কেল ১৪ তম গ্রেডে উন্নীত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, এ দেশে গবাদিপশু ও হাস-মুরগির টিকা প্রদানকারীকেও টেকনিক্যাল কোর্স সম্পন্ন ও অভিজ্ঞ হতে হয়। অথচ আমরা মানুষের টিকা প্রদান করলেও আমাদের চাকরিতে এ ধরনের বাধ্যবাধকতা নেই। এভাবে চলতে পারেনা। আমরা আমাদের ন্যায় সঙ্গত দাবিগুলো মেনে না নেয়া পর্যন্ত এ শাটডাউন কর্মসূচি চালিয়ে যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।