Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে সাবেক এমপি নূর মোহাম্মদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদীতে পুলিশের সাবেক আইজিপি ও সাবেক আওয়ামী লীগ এমপি নূর মোহাম্মদের বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন চান্দপুর ইউনিয়নের সিরাজুল আমিন ও তার পরিবার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মডেল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, চান্দপুর, দিনামণি, ভূনা ও মন্ডলভোগ—এই চারটি মৌজায় প্রায় ১৩০ একর জমি তারা মালিকানা সূত্রে ভোগদখলে রেখে মাছের ঘের ও গাছপালা রোপণ করেছিলেন। পরে বরকত আল-আমিন এগ্রো কমপ্লেক্স নামে প্রকল্প চালু করেন। কিন্তু ২০০৮ সালের শেষের দিকে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ আকন্দ তার ঘনিষ্ঠ সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই জমি জোরপূর্বক দখল করে নেন। এসময় নূর মোহাম্মদের ভাগিনা মুন ও শাওনের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র লোক হামলা চালিয়ে প্রকল্প দখল করে নেয় বলে অভিযোগ করেন তারা।

পরিবারটি অভিযোগ করে জানায়, ২০১২ সালে তারা প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দেন। এতে অবৈধভাবে নামজারি না করার অনুরোধ এবং জমি দখলমুক্ত করার আবেদন জানানো হয়। তবে কোনো প্রতিকার মেলেনি।

বক্তারা আরও জানান, ২০১০ সাল থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে নূর মোহাম্মদের বিরুদ্ধে ভূমি দখল ও দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। এমনকি দুদকের তদন্ত রিপোর্টেও তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। তবুও তিনি আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক এমপি হওয়ায় আইনের আওতায় আসেননি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বর্তমান সরকারের কাছে নূর মোহাম্মদের বিচার ও দখলকৃত জমি ফেরত পাওয়ার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।