Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

“মহম্মদপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে আরিফুজ্জামান মিল্টন”

মহম্মদপুর, (মাগুরা) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর, (মাগুরা) প্রতিনিধি 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আরিফুজ্জামান মিল্টন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীর রাতে উপজেলা সদরের সার্বজনীন শিবমন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

 

পরিদর্শনকালে ভক্ত ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসাথে বসবাস করতে চাই। এটি দীর্ঘকাল ধরে চলে আসছে। বিএনপি জনগণের রায় অনুযায়ী সরকার পরিচালনার দায়িত্ব পেলে সকল ধর্মাবলম্বী মানুষের শান্তি, নিরাপত্তা, ধর্মকর্ম পালনের স্বাধীনতা এবং মূল্যবোধ ও সংস্কৃতির চর্চার অধিকার নিশ্চিত করবে।”

 

এ সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিল্টন ও সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম রানু সহ অন্যান্য নেতৃবৃন্দ পূজা মণ্ডপ ঘুরে ঘুরে উপস্থিত ভক্ত ও পূজারীদের শুভেচ্ছা জানান। এছাড়া কমিটির সভাপতি ছোট কুমার সরকারের নিকট ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি মণ্ডপ পরিদর্শন বইতে মতামতও প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।