Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে যুবককে মারধর ও মোটরসাইকেল পুকুরে ফেলার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি 
অক্টোবর ১, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় সজীব হাওলাদার নামে এক যুবককে মারধর করে তার মোটরসাইকেল পুকুরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সজীব হাওলাদার ও তার স্বজনরা।

 

সজীব হাওলাদার ওই এলাকার মৃত মাওলা হাওলাদারের ছেলে। তিনি জানান, সোমবার দুপুরে পূর্ব শত্রুতার জেরে একি এলাকার ইদ্রিস হাওলাদারসহ ৪-৫ জন তার মোটরসাইকেল ভাঙচুর করে সড়কের পাশের একটি পুকুরে ফেলে দেয়। এ সময় তারা সজীবের কাছে থাকা টাকা ও মোবাইলও ছিনিয়ে নেয়। এ ঘটনায় সজীবের মা হালিমা বেগম বাদী হয়ে ইদ্রিস হাওলাদারসহ ছয়জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

সংবাদ সম্মেলনে সজীব ও তার পরিবার দাবি করে বলেন, অভিযুক্তরা মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা দ্রুত গ্রেফতার না হলে এলাকায় অশান্তি সৃষ্টি হতে পারে।

 

অভিযোগ অস্বীকার করে ইদ্রিস হাওলাদার বলেন, “ওদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ঐদিন আমি একা ছিলাম, বরং ওরা ৪-৫ জন মিলে আমাকে মারার চেষ্টা করে। আমি ভাইদের ফোন দিলে তারা এসে আমাকে উদ্ধার করে। সজীব পালানোর সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। আমিও চাই সুষ্ঠু তদন্ত হোক।”

 

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।