Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত সমীর বাড়ৈ লখন্ডা গ্রামের সাধন বাড়ৈর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান সমীর। রাতেও তিনি বাড়ি ফিরেননি। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন এবং সকালে বিলের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জানিয়েছেন, হাসপাতালে আনার আগে সমীর বাড়ৈ মারা গেছেন এবং দেখে মনে হচ্ছে, তার মৃত্যু বজ্রপাতে হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।