Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজার মহা অষ্ঠমী উপলক্ষে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান মঙ্গলবার রাতে মনিরামপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

 

পরিদর্শনের সময় তারা দোলখোলা দুর্গাপূজা মন্দির এবং বাবা বৈধ্যনাথ ধাম মন্দিরে উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, যশোর জেলার প্রতিটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত ভালো রয়েছে এবং জেলা তথা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কোনো সম্ভাবনা নেই। তবে কেউ উৎসবকে ব্যাহত করার চেষ্টা করলে আইনগতভাবে সকলকে সম্মিলিতভাবে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হবে।

 

মহা অষ্টমী মন্ডপগুলোতে অন্য দিনের তুলনায় লোকসমাগম বেশি এবং উপস্থিত সবাই নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পূজা পালন করছে। জেলা প্রশাসক আরও বলেন, আগামী দিনগুলোতেও পূজা সুষ্ঠুভাবে পালন করে বিসর্জনের মাধ্যমে উৎসব সমাপ্ত করার আহ্বান জানানো হয়েছে।

 

এ সময় মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল আহসান হাবীব, সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল ইমদাদুল হক, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, ওসি তদন্ত বদরুজ্জামান এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।