জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ইউনিয়নের সব পূজা মন্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে এড. শহিদুল ইসলাম বলেন, “জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের জন্য নিবেদিত প্রাণ। আমরা ধর্মের রাজনীতি করি না। কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য গুজব ছড়াচ্ছে, তাদের কথায় বিভ্রান্ত হবেন না।”
তিনি আরও উল্লেখ করেন, “৫ অক্টোবরের আগে জামায়াতের নেতাকর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে। তারপর থেকে আমরা দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সরকারি-বেসরকারি সব অফিস ও আদালত সুরক্ষায় কাজ করছি।”
এ সময় আশাশুনির জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

