শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপজেলার সদর বাজার, ব্রহ্মগাতী, পঞ্চপল্লী, দড়ি উমাজুড়ি, খাসেরহাট, চণ্ডিভিটা, হিজলা, বোয়ালিয়া, বাদামতলা ও মাছুয়ারকুলসহ বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পূজামণ্ডপ পরিদর্শন কার্যক্রম শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য, জামায়াতে ইসলামী যুব বিভাগের বাগেরহাট জেলা শাখার সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম।
চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামানের নেতৃত্বে পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, সাবেক আমীর মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক মাওলানা মিরাজুল ইসলাম।

