Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নবমীতে চিতলমারী জামায়াতে ইসলামীর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা জ্ঞাপন

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
অক্টোবর ১, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিনে পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

বুধবার (০১ অক্টোবর) বিকেল ৫টায় তাঁরা উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শুরু করেন। পরিদর্শন দলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম।

চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের নেতৃত্বে পরিদর্শন দলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, পিরোজপুরের মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী রুহুল আমিন, মাওলানা গাজী আনিসুর রহমান, সন্তোষপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সেকেন্দার আলী, অসিত কুমার এবং শিক্ষক অপূর্ব প্রমুখ।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ সময় সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি, সাড়ে চারআনি ও কালিগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দিরের সভাপতি, সম্পাদকসহ পূজারীদের খোঁজখবর নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।