মোঃ রাশিদুজ্জামান রাশেদ কুষ্টিয়া প্রতিনিধি
মিলিত প্রচেষ্টার দীপ্তি’- স্লোগানকে সামনে রেখে আজ রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষক কর্মচারী, সুধিজনদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান জানাতে দেশের অন্যান্য জায়গার ন্যায় কুষ্টিয়ার মিরপুরেও বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে।
তবে বাংলাদেশে এমন সময়ে দিবসটি পালিত হচ্ছে, যখন বিভিন্ন পর্যায়ের শিক্ষকেরা আর্থিক ও মর্যাদার দাবিতে নানা রকমের আন্দোলন করছেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিয়নায়তনে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন একজন শিক্ষক হলেন প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জীবনে সেই আশার আলো, যিনি সঠিক দিক নির্দেশনা করে ছাত্র-ছাত্রীকে উন্নতির পথে নিয়ে যান।
শিক্ষক শুধু শিক্ষা দান করেন না, নৈতিক এবং মানসিক বিকাশ ঘটান ছাত্র-ছাত্রীদের জীবনে। ভুল ঠিক বিচার করার ক্ষমতা আমরা পেয়েছি আপনাদের কাছ থেকেই। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জন্য যেসব শিক্ষক স্যাক্রিফাইস করতে পারে, ছাত্রদেরকে বোঝার চেষ্টা করে, তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য নিবেদিত থাকে, তারাই আদর্শ শিক্ষক।
একজন আদর্শ শিক্ষক যদি কেউ হতে না পারেন তিনি তো শিক্ষক হওয়ারই যোগ্যতা রাখেন না। শিক্ষার্থীদের ভবিষ্যতই হবে শিক্ষকের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
আমলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মনিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুনের সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামীম আহমেদ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আক্তার মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুম মনিরা প্রমুখ।

