দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের আর্থিক সহায়তা দিয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আজ বুধবার সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে আগুনে পুড়ে সর্বশান্ত হওয়া পরিবারগুলির হাতে এ অর্থ সহায়তা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস , পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম চাচা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকালে শেরপুর গ্রামের আব্দুলের বাড়ির পাশে রাখা পাটকাটির গাঁদায় কে বা কারা আগুন ধরিয়ে দিলে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে। আগুনে কাশেম মালিথা, আব্দুল, ছবির ও জামরুলের বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়ে তাদের ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

