এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
“হাত ধোওয়ার নায়ক হোন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার এবং সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কৌশিক রায়।
সভায় বক্তব্য রাখেন— উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, তালা থানা এসআই জিহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান এবং নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় হাত ধোয়ার কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

