Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে অফিসের তালা ভেঙে ৩ লাখ টাকা চুরি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে “নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড” নামের একটি প্রতিষ্ঠানের অফিস কক্ষের তালা ভেঙে আনুমানিক ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার শালঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতে কাজ শেষ করে অফিস কক্ষটি তালাবদ্ধ করে বাড়ি চলে যান ম্যানেজার শাহিনুর ইসলাম। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তিনটি লোহার ড্রয়ার ভেঙে নগদ প্রায় ৩ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

 

দায়িত্বে থাকা নৈশপ্রহরী আবুল খায়ের ও আকরাম আলী জানান, রাত দুইটার পর তারা ঘুমিয়ে পড়েছিলেন। তাই কখন চুরির ঘটনা ঘটে, তা বুঝতে পারেননি।

 

নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড-এর ম্যানেজার শাহিনুর ইসলাম বলেন, “রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। আনুমানিক ৩ লাখ টাকা চুরি হয়েছে, তবে অন্য কোনো মালামাল নেওয়া হয়নি। আমরা নৈশপ্রহরীদের জিজ্ঞাসাবাদ করছি এবং প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সিদ্ধান্তক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ বা এজাহার দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে, তবে এখনো কাউকে আটক করা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।