Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.২০%, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন

যশোর প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শিক্ষাবোর্ডের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৫০.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে শিক্ষাবোর্ডের হলরুমে ফলাফল প্রকাশ করা হয়।

 

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, গত বছরের তুলনায় ফলাফল অনেকটা খারাপ হয়েছে। ২০২৪ সালে পাসের হার ছিল ৬৪.২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

 

তিনি আরও বলেন, “ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের ফলাফলে সবচেয়ে বেশি পতন দেখা গেছে। ৫৪.৮২ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। বোর্ডের সব ভেন্যুকেন্দ্র বাতিল করা হয়েছে। নিজ কেন্দ্রের নিয়ন্ত্রণে কোনো কলেজের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। সব ধরনের অবৈধ সুযোগ-সুবিধা বন্ধ রেখে শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। খাতা মূল্যায়নে যথাযথ কড়াকড়ি অবলম্বন করা হয়েছে। এ কারণেই ফলাফল কিছুটা খারাপ হলেও পাস বা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে।”

 

এ বছর পাঁচটি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ২৫টি কলেজে এক জনও পাস করতে পারেনি।

 

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোছাম্মৎ আসমা বেগম, সচিব প্রফেসর মাহবুবুর ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর তৌহিদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান, সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবির এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত ইলাহী।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।