Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রেসক্লাব মোল্লাহাটের অক্টোবর-২০২৫ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এম. এম. মফিজুর রহমান সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস. এম. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মোঃ মাকসুদ আলম, সাংবাদিক শফিউল আজম নিশান, সালমা খাতুন, কে. এম. মাহামুদুল হক, আল হাফিজ শেখ, আশিকুল ইসলাম মিয়া ও মোঃ লিটন শেখ প্রমুখ।

সভায় সংগঠনের কার্যক্রমের অগ্রগতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা এবং সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়।

শেষে সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।