Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে জামায়াতের কেন্দ্রীয় আমীর নির্বাচনে ভোট গ্রহন

ঝালকাঠি প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী  কেন্দ্রীয় আমীর নির্বাচনে ঝালকাঠিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র জেলা জামায়াতের রোকনরা (সদস্য) এই ভোট প্রদান করেন। এ উপলক্ষে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারী ফরিদুল হক এবং ঝালকাঠি-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম সহ  অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সদস্য  সম্মেলনে বক্তারা বলেন, আগামী নির্বাচনে কাউকে ভোট কাটতে দেয়া হবেনা। অরাজনৈতিক সাধারণ ভোটারদের ভোট যেদিকে যাবে সে পাল্লাই ভারি হবে। মাঠে মযদানে ঘুরে আমরা বুঝতে পেরেছি এবারের নির্বাচনে দেশের সাধারণ মানুষ জামায়াতকেই নির্বচিত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।