Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন রক্ষায় সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ সাতক্ষীরায়–বক্তারা 

সাতক্ষীরা প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি

আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন প্রয়োজন তার অর্ধেকেরও বেশি পেয়ে থাকি সুন্দরবন থেকে। এছাড়া, প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের আঘাত থেকেও রক্ষা করে সুন্দরবন। তাই, সুন্দরবন রক্ষায় নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সাংবাদিকদরা লেখনির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে অগ্রগতি সংস্থার রিসোর্ট ট্রেনিং সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন বক্তারা।

তারা বলেন, সুন্দরবন রক্ষায় এখনি পদক্ষেপ নিতে হবে। বনের প্রাণী, গাছপালা ও পরিবেশ রক্ষায় সরকারকে আরো বেশি কঠোর হতে হবে। সুন্দরবনের নদী – খালে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। বিষ দিয়ে মাছ নিধনে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে প্রশাসনকে।

বনবিভাগের কর্মকর্তা – কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি করে তাদেরকে আধুনিকিয়ান করতে হবে। জলদস্যু – বনদস্যুদের নির্মূল করাসহ সুন্দরবন রক্ষায় প্রয়োজনীয় সকল কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

জার্নালিজম ফর সুন্দরবনের সাতক্ষীরা শাখার আহ্বায়ক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বেসরকারি এনজিও রূপান্তরের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারি এনজিও অগ্রগতি সংস্কার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, রূপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের মনিটরিং অফিসার দীপ সাহা, জার্নালিজম ফর সুন্দরবনের সদস্য সচিব আহসানুর রহমান রাজিব।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, রুপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।সুন্দরবনের পরিবেশ বিষয়ক সাংবাদিকতার স্বীকৃতি স্বরুপ অনুষ্ঠানে তিনজন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।

এরা হলেন, খুলনা গেজেটের সাতক্ষীরা প্রতিনিধি রুহুল কুদ্দুস, সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনির, সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু। এছাড়া সুন্দরবন বিষয়ক প্রতিবেদন প্রকাশের জন্য আহসানুর রহমান রাজিব, এম এ হালিম, অনাথ মন্ডল ও সুলতান শাহজাহানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক আক্তারুজ্জামান বাচ্চু, মনিরুল ইসলাম মনি, গোলাম সরোয়ার, এম রফিক, খন্দকার আনিসুর রহমান, আবু হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।