Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে আধুনিক রাষ্ট্র গঠনে হেযবুত ‎তওহীদের গোলটেবিল বৈঠক

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি

‎বাগেরহাট হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। গোলটেবিল বৈঠকের বাগেরহাট বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

‎হেযবুত তওহীদের বাগেরহাট জেলা সভাপতি তালুকদার বকতিয়ার সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন। এছাড়াও হেযবুত তওহীদের মোংলা উপজেলা সভাপতি মনিরুজ্জামান মনির, ফকিরহাট উপজেলা সভাপতি এনামুল মোড়ল, রামপাল উপজেলা সভাপতি আবু মুসা বক্তব্য রাখেন।

‎গোলটেবিল বৈঠকে হেযবুত তওহীদের নেতারা বলেন, বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানবজাতির জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। আজ পৃথিবীতে গভীর সংকট বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ পবিত্র ইসলামের তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। বর্তমান কোনো রাষ্ট্রব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, মানবাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে না পারায় রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ হচ্ছে। তাই তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে বিভিন্ন মতামত প্রকাশ করেন হেযবুত তওহীদের নেতারা।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।