Nabadhara
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খোকসায় বাংলাদেশ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

বাংলাদেশ প্রেসক্লাব, খোকসা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় খোকসা পৌর মার্কেট প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান। উদ্বোধক ছিলেন সাংবাদিক স্বপন মাহমুদ এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলার সভাপতি নুরুন্নাহার সীমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাকিবুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, বাংলাদেশ প্রেসক্লাব কুমারখালি শাখার সভাপতি এম এ শাহিন হোসেন এবং ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবু।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি মো: রফিক।
সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ নুরুল ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন রাজীব হোসেন শাওন।

নতুন নেতৃত্ব নির্বাচিত সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজিব হোসেন শাওন। ১৯ সদস্য সচিব এবং ৬ জন উপদেষ্টা নিয়ে মোট ২৫ জনের কমিটি ঘোষণা করেন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুরুন্নাহার সীমা।

নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ছয়জন বিশিষ্ট সমাজকর্মী রবিন রায়হান জসিম, শামিম আহমেদ বাবু, রোকনুজ্জামান, মকুল হোসেন সহ অন্যান্যরা।

সাংবাদিকদের মিলনমেলা,সম্মেলনে খোকসা উপজেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত ঐক্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা কালো বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আলী বলেন, সারা বাংলাদেশে প্রায় জেলা উপজেলা মিলিয়ে ৭০০ কমিটি রয়েছে।প্রত্যেকটা উপজেলায় আমরা সম্মলন করে নতুন করে কমিটি দিচ্ছি।খোকসা উপজেলা তার। মোধ্য অন্যতম। আমি চাই কমিটির সাংবাদিক সবাই পাইলটিয়ান ঐক্যবদ্ধ থাকবেন এবং উপদেষ্টাদের পরামর্শ নিয়ে সামনের দিনগুলোতে কমিটি পরিচালনা করবেন।

অনুষ্ঠান শেষে নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ উপদেষ্টাদের ফুলের মালা দিয়ে বরণ করেন সাংবাদিক ফরিদ খান নিজেই। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।