Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে অগ্নিকান্ডে ৩টি দোকানের মালামাল ভস্মিভূত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকানের ৫০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ নভেম্বর) অনুমান রাত সাড়ে ৮ টার দিকে আত্রাই রেলওয়ে প্লাটফরম সংলগ্ন মার্কেটে।

জানা যায়, ওই রাতে বোতলজাতকৃত পেট্রোল ও গ্যাস সিলিন্ডার বিক্রেতা মো. মোস্তফা তার দোকান বন্ধ করে বাড়ি যান। পরে ওই দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে

পার্শ্ববর্তী আরও দু’টি দোকানে আগুন লেগে যায়। এদিকে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে উঠতে থাকলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের দু’টি এবং রাণীনগর ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দেড়ঘন্টা যৌথভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় স্থানীয় যুবক রিংকু খান, আরিফ শেখ, জাকারিয়া হোসেন জয়, শান্ত হোসেন, জনি শেখ শাহাবুর হোসেনসহ বেশ কিছু যুবকরাও স্বেচ্ছায় আগুন নেভানোর কাজে অংশ নেন।

আত্রাই ফায়ার সার্ভিস সূত্র জানায় অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। দোকানঘরে পেট্রোল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে মোস্তাফার দোকান ছাড়াও গোলামের ভাঙারীর দোকান ও মামুনের কাঁচা মালের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ব্যাবসায়ীদের দাবি এ অগ্নিকান্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকের অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আল সিদ্দিক, সেনা অফিসার লে. তানভীর, নওগাঁ জেলা ফায়ার সার্ভিসের ডিএডি জাকির হোসেন এবং আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।