Nabadhara
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে নিয়োগবিধি বাস্তবায়নের একদফা দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা ১০ দিনব্যাপী কর্মবিরতি শুরু করেছেন। এ সময় তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহও বর্জনের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২ ডিসেম্বর) সকালে মিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ফজলুল হক ও জসীম উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মুক্তা খাতুন এবং পরিবার কল্যাণ সহকারী মোছাঃ জোসনা আরা ও মোছাঃ রোকেয়া খাতুন বক্তব্য রাখেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, “আমরা সারাদেশে ৩৩,৭১০ জন কর্মরত রয়েছি। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি ও টিকাদান কর্মসূচিসহ বাড়ি বাড়ি গিয়ে নানা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছি।

আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত। কিন্তু নিয়োগবিধি না থাকায় আমরা বেতন গ্রেড উন্নয়ন, পদোন্নতি এবং অন্যান্য চাকরির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এতে পুরো কর্মজীবনে আমরা কোনো পদোন্নতি পাচ্ছি না।

ফলশ্রুতিতে পরিবার কল্যাণ সহকারীরা তৃতীয় শ্রেণির চাকরিতে থাকলেও বেতন পাচ্ছেন চতুর্থ শ্রেণির সমপর্যায়ের। আমরা এসব বৈষম্যের অবসান চাই। অন্যথায় ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।