যশোর প্রতিনিধি
যশোরে মুরাদগড় বাস স্টান্ড এলাকা থেকে ২ কোটি ১১ লক্ষ ১৯ হাজার ২৪৪ টাকা মুল্যের স্বর্ণবারসহ ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার ( ০৪ ডিসেম্বর) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১.১৬৪ কেজি ওজনের ১০ পিচ স্বর্ণবার এবং ৩পিচ মোবাইল আটক করে।
আটক আসামি হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ জেলার পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।
আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায়, ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে চৌগাছায় গমন করছিল।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, কিছু দিন যাবত বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণসহ পাচারকারী আটক করা হয়।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

