মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার মেহেরপুর সরকারি মহিলা কলেজ চত্বরে একাদশ শ্রেণী, স্নাতক সম্মান ও স্নাতক পাস ১ম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের রবণ করে নেয় প্রবীণ শিক্ষার্থীরা।
সরকারি মহিলা কলেজ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াদুদ।
উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল-আমীন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন – বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যক্ষ কাজি আশরাফুল আলম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যক্ষ আবদুল হামিদ, মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সানজিদা ফেরদৌস, দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী তানজিমা তাসনীম হক মোহনা, একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসনীম মায়া প্রমুখ।
নাচে গানে মেতে ওঠে নবীন প্রবীণ শিক্ষার্থীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

