Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিশু জায়ান হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনতার

আলফাডাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি 
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি 

ফরিদপুরের আলফাডাঙ্গায় শিশু জায়ানের মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হেলেঞ্চা, টিকরপাড়া, সড়ারকান্দী, পাকুড়িয়া, শৈলমারীসহ বিভিন্ন গ্রামের সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও এতে যোগ দেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন খান ওহিদুজ্জামান আমান এবং সঞ্চালনা করেন ডা. সানোয়ার হোসেন।

বক্তব্য রাখেন,শিশুর মা কামরুন্নাহার সিনথিয়া,বুড়াইচ ইউপি চেয়ারম্যান আঃ ওহাব পান্নু মিয়া,ইউপি সদস্য সিরাজুল ইসলাম,শিক্ষক আলমগীর হোসেন,ইউপি সদস্য আবুল বাশার,সমাজসেবক জিয়াউর রহমান,মারজান মিয়া,অভিনেতা জাহিদুল ইসলাম জাহিদ,সাগর আহমেদ,জুবায়ের হোসেন রাকির প্রমুখ।

বক্তারা বলেন, নিষ্পাপ একটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকায় গভীর শোক ও ক্ষোভ সৃষ্টি করেছে। তারা দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর বৃহস্পতিবার নিখোঁজের কিছুক্ষণের মধ্যেই গ্রামের নিকটবর্তী ঝোপসংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।