Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আল-মাউন ফাউন্ডেশনের উদ‍্যোগে গৌরনদীতে ছিন্নমুল ও অসহায়দের খাদ্য ও চিকিৎসা সহায়তা

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে প্রতি শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা ছিন্নমুল, দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ এবং অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে প্রশংসায় ভাসছে আল-মাউন ফাউন্ডেশন।

মহতি কার্যক্রমের উদ্ধোধন করেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া।

বাদ জুম্মা তন্ময় সু-কর্ণারে খাদ্য বিতরণের পূর্ব মুহুর্তে এক আলোচনা সভা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আল-মাউন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও টরকী বন্দর ঘর মালিক সমিতির সিনিয়র সহ-সম্পাদক মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা (উত্তর) যুবদলের যুগ্ম আহবায়ক এমএ গফুর, টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মামুন পাইক।

বক্তব্য রাখেন বিএনপি নেতা শাকিল আহম্মেদ, আল-মাউন ফাউন্ডেশনের সদস্য ও বন্দরের ব্যবসায়ী অলি হাওলাদার, জাকির হাওলাদার, ফরহাদ হোসেন, খোকন সিকদার, ইলিয়াস ঘরামী, লিটন ভূইয়া, আক্তার সিকদার প্রমুখ। শেষে দুই শতাধিক ছিন্নমুল, দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও দুই জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

আল-মাউন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলাম বলেন, ‘সমাজের অবহেলিত মানুষ অর্থাভাবে ভালো খাবার খেতে পারে না। তাদের কথা চিন্তা করে গত জুন মাস থেকে প্রতি শুক্রবার জুম্মা বাদে উন্নতমানের খাবার পরিবেশন করে আসছি।

অন্ততপক্ষে এসব মানুষ মাসে ৪দিন ভালো খাবার খেতে পারবে। প্রথমে আমি নিজস্ব অর্থায়নে ব্যবস্থা করি। এসব কর্মকান্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখে বর্তমানে দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষৎতে কার্যক্রম অব্যাহত থাকবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।