Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমার কোম্পানীর উদ্বোধন

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেড কোম্পানি নামে একটি উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটি কারখানা গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ নামক এলাকায় কোম্পানির এ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সৌদি আরব প্রবাসী, গোয়ালন্দের সন্তান হোসাইন মোহাম্মদ প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।

বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্হিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ , সৌদি কনস্ট্রাকশন কোম্পানির সিইও মোবারক, হোসাইন ডিউরেবল লিঃ কোম্পানির সিইও মোঃ আইয়ুব রানা, মার্কেটিং জিএম কাউছার সরদার, আইভি মেশিনারি ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার হাসান ইমাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সুলতান মোল্লা প্রমূখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী খান, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া প্রমুখ।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ বলেন, এটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটি আমার অনেক দিনের স্বপ্ন। আপনারা জানেন আমি বেশ কয়েক বছর যাবত বিদেশে আছি। বিদেশের মাটিতে অনেক পরিশ্রম করে আজ নিজ উপজেলায় একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান করতে পেরেছি। প্রতিষ্ঠানটির মাধ্যমে এলাকার বেকারত্ব দূরিকরন এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনায় সবার নিকট দোয়া কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।