Nabadhara
ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগে এলাকায় চাঞ্চল্য

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নয়জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে পিড়ারবাড়ি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু। তিনি জানান, পারিবারিক ও সামাজিক বিভিন্ন কারণে তারা সংগঠনের সকল পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগ করা নেতারা হলেন— সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু, সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী এবং শিশির মল্লিক।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ জানান, কয়েকদিন আগে কমিটি গঠিত হয়েছিল। তবে উক্ত নেতারা পদত্যাগ করেছেন কিনা— এ সম্পর্কে তিনি অবগত নন বলে মন্তব্য করেন।

অপরদিকে, সদ্য গঠিত কমিটির নয়জন নেতাকর্মীর একযোগে পদত্যাগের ঘটনায় কোটালীপাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে নানা গুঞ্জনও চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।