Nabadhara
ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

“সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা” এমন মন্তব্য করেছেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে গোল টেবিল বৈঠক তিনি এসব কথা বলেন। সোমবার (৮ ই ডিসেম্বর) সকাল ১১ টায় মুন্সীগঞ্জের উপকন্ঠে আনন্দ কমিউনিটি সেন্টার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক উওরণ, সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুসরণ ও অংশীজনদের যথাযথ ভূমিকা পালন, ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, জনগণের মধ্যে গনতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির বিস্তার নিয়ে বিশ্লেষণধর্মী ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ ও জাতির কল্যানে গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠ নির্বাচনের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করে। নতুন ভোটারদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করাই আমাদের লক্ষ্য। সরকারের ১১ দফা সংস্কার নিয়ে কাজ করছে সুজন। সারাদেশে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উওরণ বিষয়ে নাগরিক ভাবনা গুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুশাসনের জন্য নাগরিক ( সুজন)। অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচন নিশ্চিত করতে সুজনের সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

বৈঠক জেলার বিভিন্ন পেশার মানুষ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং নির্বাচন ও গণতান্ত্রিক উওরণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

 

এসময় মুন্সীগঞ্জ সুজনের সাধারণ সম্পাদক এডভোকেট জানে আলম প্রিন্সের সঞ্চালনায় সুশাসনের জন্য নাগরিক মুন্সীগঞ্জ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: জাহাঙ্গীর আলমের সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় কো- অডিনেটর জিল্লুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,রহমত উল্লাহ দেওয়ান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, সংগঠক রাজ মল্লিক, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন, আজকের পত্রিকার মো: মাসুম, আপন সরদার, অনিক শেখ, জেলা প্রেসক্লাবে সভাপতি সাইফুল ইসলাম কামাল ছাড়াও জেলার নানা পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।