Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

“তরুণ সমাজের ঐক্য ও সততাই পারে একটি দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, “একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অপরিহার্য। পারিবারিক মূল্যবোধ ও ব্যক্তিগত সততার সমন্বয়েই গড়ে উঠবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।”

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

দিবসের কর্মসূচিতে বক্তারা দুর্নীতি দমন, ন্যায় ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে সততার পথে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।