আমিনুল ইসলাম, দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী দূর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমীন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা মৎস্য অফিসার মোহাঃ বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি হয়। এই দুর্নীতি কারো একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা। দুর্নীতির প্রধান কারন হচ্ছে স্বার্থপরতা। স্বার্থ রক্ষার্থে মানুষ তার জায়গা থেকে দুর্নীতি করে। যে কোন দুর্নীতি বন্ধ করতে চাইলে সকল সামাজিক সংগঠনের অংশ গ্রহণে আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় বক্তারা আরো বলেন, নিজের নীতি আদর্শ ঠিক রাখলে দুর্নীতি মুক্ত হবে। আমাদের একটাই স্লোগান হোক আমরা দুর্নীতি করবো না কাউকে করতে দিবো না। প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন প্রতিরোধের সচেতনতা বাড়াতে হবে। তাদের মধ্যে দুর্নীতি বিরোধী শিক্ষা ছড়িয়ে দিতে হবে। দুর্নীতিতে সুখ নেই। দুর্নীতিবাজরা সুখী নেই সুখে থাকতে পারে না। দুর্নীতি প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

